Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Change in higher secondary merit list:উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় বদল

Change in higher secondary merit list
Change in higher secondary merit list

 

কলকাতা: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় বড় বদল। তৎকাল রিভিউয়ের পর বদলে গেল তিন জনের ব়্যাঙ্ক। শুধু তাই নয়, নতুন করে প্রথম ১০-এ জায়গা পেয়েছে আরও ১২ জন ছাত্র-ছাত্রী। ফলে এবারের মেধাতালিকার আকার ৫৮ থেকে বেড়ে দাঁড়াল ৭০।

চলতি বছরের ৮ মে দ্বাদশের বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। লোকসভা নির্বাচন চলায় দু’দিন পর অর্থাৎ ১০ তারিখ মার্কশিট ও শংসাপত্র হাতে পায় পড়ুয়ারা। এর পরই জমা পড়তে শুরু করে রিভিউ ও স্ক্রুটিনির আবেদনপত্র।

উল্লেখ্য, পড়ুয়াদের কথা ভেবে এবারই প্রথম তৎকাল রিভিউ পদ্ধতি চালু করেছে সংসদ। এতে ৭ দিনের মধ্যে প্রাপ্ত নম্বরের কোনও বদল হল কিনা তা জানতে পারছে পড়ুয়ারা। তবে তৎকাল রিভিউর আবেদনের ফি রাখা হয়েছে অনেকটাই বেশি।


You might also like!