Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Weather forcast: বজায় রয়েছে গরম ও তাপের দাপট, তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Weather forcast
Weather forcast

 

কলকাতা, ২৪ এপ্রিল : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজায় রয়েছে তাপের দাপট, অত্যধিক গরমে এমনিতেই নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানাল, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গজুড়ে আরও বাড়বে গরমের দাপট।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রার পারদও আপাতত ঊর্ধ্বমুখীই থাকবে।

আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ বজায় থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।


You might also like!