
কলকাতা,১৬ অক্টোবর : হাওড়ার শিবপুরে ব্যবসায়ীর বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার হয়েছে টাকা। টাকা উদ্ধারের ঘটনায় তৃণমূল সরকারকে একহাত নিয়ে এই জন্যই কি নোটবন্দি-জিএসটির বিরোধিতা'' মন্তব্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর ।
এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য আরও বলেন,''এভাবে একটা শ্রেণির সম্পদ কিছু মানুষের হাতে চলে যাচ্ছে । ইজি মানি, তোলাবাজি, বিভিন্ন অবৈধ ব্যবসা, মানুষের চাকরি বিক্রি করা । এটা তো কোনও দলের বিষয় নয় । এতে শুধুমাত্র বিজেপি, তৃণমূল বা সিপিএম নয়, প্রত্যেক পরিবারের ছেলে, গ্রামীণ অসহায় মানুষগুলি স্তম্ভিত হয়ে যাচ্ছে । ফসলের ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না, কিষাণ মাণ্ডি সম্পূর্ণ খালি । মধ্যস্বত্বভোগী এবং ফড়ে দালালরা রাজত্ব করছে । ব্যবসার নামে কী চলেছে । এই জন্যই কি নোটবন্দির বিরোধিতা । এই জন্যই কি জিএসটি-র বিরোধিতা । এই জন্য কি নরেন্দ্র মোদির বিরোধিতা । পশ্চিমবঙ্গের মানুষ যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এনেছেন, এবার তাঁরা বিচার করবেন । আমরা কোথা থেকে এসেছি, আর কোথায় যাচ্ছি '' ।
