Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Mamata Banerjee:রাজ্যে 'গণতন্ত্র বজায় রাখার' জন্য বাংলার মানুষকে কৃতজ্ঞতা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমা-মাটি-মানুষ দিবসে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার পঞ্চম দফার ভোটের দিন 13 বছর আগের মুখ্যমন্ত্রীত্বের শপথের কথা স্মরণ করে মানুষ যেভাবে অংশগ্রহণ করেছেন তার জন্য অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

মমতা তাঁর পোস্টে লেখেন, ‘‘১৩ বছর আগে এই দিনে আমি প্রথম বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলাম। রাজ্যের উন্নয়নের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের জনগণের সেবা করার অঙ্গীকার করেছিলাম।’’ তাঁর উপর আস্থা রাখা এবং সমর্থনের জন্য ‘মা-মাটি-মানুষ’কে কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী।

ভোটপ্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বার বার ২০১১ সালের ২০ মে-র কথা মনে করিয়ে দিয়েছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘২০ তারিখ দিনটা ঐতিহাসিক। ২০১১ সালের ২০ মে ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে প্রথম বার বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।’’ সোমবার যাঁদের ভোট রয়েছে, তাঁদেরকে সেই কথা মাথায় রেখে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন অভিষেক।


You might also like!