kolkata

2 years ago

Abhishek Bannerjee Birthday: মধ্যরাতে বড়মার মন্দিরে অভিষেকের মঙ্গল কামনা! জন্মদিনে বিশেষ যজ্ঞ

Abhishek in Barama temple at midnight! Special yajna on birthday
Abhishek in Barama temple at midnight! Special yajna on birthday

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল চেয়ে তৃণমূল দলনেতার জন্মদিনে বিশেষ পুজো দিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তবে তাঁর জন্মদিনে কোনো রাজনীতি নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু গোটা বঙ্গবাসীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে নৈহাটি বড়মা কালী মন্দিরে পুজো দেন সেচমন্ত্রী পার্থ। অভিষেকের জন্মদিন উপলক্ষে সেখানে আয়োজন করা হয় বিশেষ যজ্ঞ। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেচমন্ত্রী বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক। বড়মার কাছে তাঁর দীর্ঘায়ু কামনা করেছি। বাংলার সবার জন্য প্রার্থনা করেছি। বড়মা যেন সবাইকে ভালো রাখেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক কুশল কামনা করলাম। তিনি যেন দীর্ঘায়ু লাভ করেন। এখানে আমি কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর দেব না। রাজনীতি নিয়ে কথাও বলব না।'

You might also like!