Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Narendrapur: চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা! মহিলার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করল পুলিশ

Fraud in the name of getting a job!
Fraud in the name of getting a job!

 

কলকাতা, ২৪ এপ্রিল: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম - শম্ভুনাথ মিস্ত্রি এবং সমীরণ হালদার। শম্ভুনাথের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায় এবং সমীরণের বাড়ি ওই জেলারই কুলপিতে।
নরেন্দ্রপুর থানা সূত্রে খবর, এক মহিলাকে খাদ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে আট লক্ষ টাকা নেয় শম্ভুনাথ এবং সমীরণ। সরকারি নথি জাল করে ওই মহিলাকে ভুয়ো নিয়োগপত্র এবং জাল অর্ডার কপিও দেওয়া হয়। কিন্তু সে গুলি দেখে মহিলার সন্দেহ হয়। যাচাই করে বুঝতে পারেন পুরোটাই ভুয়ো। প্রতারণার শিকার হয়েছেন তিনি। এর পরেই তিনি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ঘটনার তদন্ত নেমেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

You might also like!