Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Dakshina Saree Shop: ঢাকুরিয়ার দক্ষিণাপনে শাড়ির দোকানে আগুন, আতঙ্কে ব্যবসায়ী ও ক্রেতাদের হুড়োহুড়ি

Fire breaks out in Dakshinapon Saree shop
Fire breaks out in Dakshinapon Saree shop

 

কলকাতা, ৬ মার্চ : ঢাকুরিয়ার দক্ষিণাপনে অগ্নিকাণ্ড। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ একতলার একটি শাড়ির দোকানে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন যায়। অগ্নিকাণ্ডে যাতে বড়সড় বিপদ না হয় তাই আশপাশের দোকান খালি করা হয়।

বেলা সাড়ে ১২টা নাগাদ আগুনের শিখা দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। যেহেতু শাড়ির দোকানে আগুন লাগে, তাই আতঙ্ক আরও বৃদ্ধি পায়। প্রচুর শাড়িও মজুত ছিল সেখানে। আতঙ্কে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। আশেপাশের যে দোকান রয়েছে সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই বিষয়টির দিকেও লক্ষ্য রাখেন দমকলকর্মীরা। তবে ক্ষয়ক্ষতি হলেও হতাহত হওয়ার খবর মেলেনি।


You might also like!