Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Agnimitra Paul :আইসিকে হুমকি দেওয়ার অভিযোগে অগ্নিমিত্রার বিরুদ্ধে এফআইআর

Agnimitra Paul
Agnimitra Paul

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃথানার সামনে দাঁড়িয়ে হুমকি দিলেন মেদিনীপুরের বিজেপি লোকসভা প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ বুধবার পূর্ব মেদিনীপুরের এগরায় রামনবমীর শোভাযাত্রা ছিল ৷ সেখানে ইট বৃষ্টি হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন 4 জন বিজেপি কর্মী ৷ এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে এগরা শহর ৷ এদিকে এগরা বিধানসভা কেন্দ্রটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৷

এই ঘটনার পর এগরা থানার সামনে রাতভর বিক্ষোভ দেখান প্রার্থী অগ্নিমিত্রা ৷ এই ঘটনার খবর পেয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে পৌঁছান ৷ এগরা থানার পুলিশের সঙ্গে দেখা করতে গেলে পুলিশের তরফে বাধা দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির ৷ তখন থানার সামনে দাঁড়িয়েই তিনি বলেন, "রাত্রি আড়াইটে বাজতে চলল ৷ এগরা থানার আইসির এইটুকু সৌজন্যবোধ নেই যে, বিজেপি প্রার্থী এবং জেলা সভাপতিকে ভিতরে যেতে দেওয়ার অনুমতি দিলেন না ৷ আইসি বললেন, আমরা যেতে দিতে পারব না ৷ যা বলার আপনি এখানে বলুন ৷ আজ বিজেপির লোকসভা প্রার্থীকে যেতে দেওয়া হচ্ছে না ৷ এখানে দাঁড়িয়ে কথা বলতে বলা হচ্ছে ৷"এরপর রাতে থানার সামনেই বিক্ষোভ দেখান তিনি ৷ দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা বলেন,

বুধবার রাতে রামনবমীর শোভাযাত্রা এগরার কলেজ মোড় দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ৷ পরিস্থিতি এমনই হয় যে পুলিশকে লাঠি চার্জ করতে হয় ৷ ঘটনায় 4 জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ ৷

আটক বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়ার দাবিতে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে সারারাত ধরে অবরোধ চলে ৷ বৃহস্পতিবার সকালেও বেলদা-কাঁথি রাজ্যসড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা ৷


You might also like!