Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Sujaykrishna Bhadra: সুজয়কৃষ্ণের অপারেশন কতটা জরুরি, জানতে মেডিক্যাল বোর্ড গঠন করতে চাইছে ইডি

Sujay Krishna Bhadra (Symbolic Picture)
Sujay Krishna Bhadra (Symbolic Picture)

 

কলকাতা, ৭ আগস্ট: অপারেশন কতটা জরুরি, তা জানতে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের জন্য তৈরি হতে চলেছে মেডিক্যাল বোর্ড। ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে। আদালতের নির্দেশ সুজয়কৃষ্ণ ভদ্রের জন্য জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করতে চাইছে ইডি আধিকারিকরা।

হার্টের অপারেশন দরকার সুজয়কৃষ্ণ ভদ্রের বলে জানান চিকিৎসকেরা। এর আগে তার অপারেশন এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে করার কথা ছিল। কিন্তু এসএসকেএম হাসপাতাল পছন্দ ছিল না কালীঘাটের কাকুর। বেসরকারি হাসপাতালে অপারেশন করাতে চেয়ে ব্যাঙ্কশাল আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরআগে ‘কাকু’র জোকা হাসপাতালে শারীরিক পরীক্ষা হয়েছে, তাই ইডি জোকা ইএসআইতেই মেডিক্যাল বোর্ড গঠন করতে চাইছে। শেষ মেডিক্যাল রিপোর্টে আর্টারিতে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছে ‘কাকুর’। তখন হার্ট অপারেশনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। ইডি আধিকারিকেরা চিকিৎসকদের কাছে জানতে চান, অপারেশন কত তাড়াতাড়ি করাতে হবে। ইতিমধ্যেই ‘কাকু’ র যাবতীয় রিপোর্ট এসএসকেএম হাসপাতাল থেকে সংগ্রহ করেছে ইডি। সেই রিপোর্ট পাঠানো হয়েছে ইএসআই হাসপাতালে।

You might also like!