Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Moloy Ghatak:সামাজিক মাধ্যমে মন্ত্রী মলয়ের পোস্ট নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনা

Moloy Ghatak
Moloy Ghatak

 

কলকাতা, ২০ মার্চ : বুধবার সকালে সামাজিক মাধ্যমে রাজ্যের আইন মন্ত্রী তথা তৃণমূলের প্রবীণ নেতা মলয় ঘটকের একটি পোস্ট নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। মলয়বাবু আসানসোল উত্তরের বিধায়ক। রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী তিনি।

মলয়বাবু তাতে লিখেছেন, “আজ সকাল থেকে কিছু নিউজ পোর্টাল মিথ্যা ও কাল্পনিক খবর ছাপিয়ে আমার চরিত্র হননের চেষ্টা করছে , আমি তাদের আইনি নোটিস দিয়েছি এবং মামলা ও করবো। যারা এই ঘৃণ্য চক্রান্তের পেছনে আছেন তাদের মুখোশ অচিরেই খুলে যাবে”।

মলয়বাবু আরও লিখেছেন, “আমি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কৰ্ম্মী ছিলাম, আছি ও থাকবো, মমতা ব্যানার্জ্জী আমার নেত্রী ছিলেন, আছেন ও আজীবন থাকবেন। মা, মাটি, মানুষ জিন্দাবাদ”।

প্রসঙ্গত বেআইনি কয়লা পাচার কাণ্ডের সূত্রে মলয়বাবুকে বেশ কয়েকবার নোটিস পাঠিয়েছে ইডি। তাঁর বাড়িতে একবার কেন্দ্রীয় এজেন্সি তল্লাশিও চালিয়েছে। তবে ওই পর্যন্তই। সেই বিষয়ট অন্তত বাহ্যত আর বেশিদূর এগোতে দেখা যায়নি। ক’দিন ধরে রটেছে তিনি দলবদলের জন্য বিজেপি-র সঙ্গে সমঝোতায় আসার চেষ্টা করছেন।


You might also like!