Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

চুল রঙ করতে গিয়ে ত্বকে লেগেছে রঙ! ত্বক থেকে রং তুলতে ভরসা রাখুন ৫ ঘরোয়া টোটকায়

Hair Colour
Hair Colour

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাড়িতে চুলে রঙ করতে গিয়ে কানে ,ঘাড়ে , কপালে রঙ লাগিয়ে ফেলেছেন! না ছোড় রঙ ত্বকথেকে তুলতেও পারছেন না , চিন্তা নেই সহজ কিছু ঘরোয়া উপাদেনেই  এবার হবে মুশকিল আসান। 


*অলিভ অয়েল 

আপনার ত্বকের যে যে অংশে রং লাগতে পারে, সেই জায়গায় চুলে রং করার আগেই অলিভ অয়েল মেখে রাখুন। রং লাগলেও দাগ তোলা সহজ হবে। 

*টুথপেস্ট 

চুলের রং লাগা অংশে দাঁত মাজার মাজন লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে জলে ভেজানো, সুতির পরিষ্কার কাপড় দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। 

*বডি ওয়াস ও বেকিং সোডা 

বডি ওয়াস ও বেকিং সোডা ভাল করে মিশিয়ে নিন। চুলের রং লাগা অংশে স্নানের আগে এই মিশ্রণ লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে একেবারে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এক ফোঁটাও দাগ থাকবে না।  

*অ্যালকোহলযুক্ত রিমুভার 

অতিমারির সময়ে একগুচ্ছ স্যানিটাইজার কিনে রেখেছিলেন না? হাত জীবানুমুক্ত করার পাশাপাশি রং তুলতেও ওই স্যানিটাইজার ব্যবহার করুন। 

* মেক আপ রিমুভার

মুখের মেক আপ তোলার জন্য যে রিমুভার ব্যবহার করেন, সেটিই কাজে লাগান। খুব ভাল হয় যদি তেল এবং জল মেশানো রিমুভার ব্যবহার করতে পারেন। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…