Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Dilip Ghosh on SIR: কোটি কোটি বাংলাদেশি ভারতে লুকিয়ে রয়েছে, মন্তব্য দিলীপ ঘোষের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ৯ আগস্ট : পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দাবি জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার তিনি দাবি করেছেন, কোটি কোটি বাংলাদেশি ভারতে লুকিয়ে রয়েছে। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, "এসআইআর আমাদের জানিয়েছে, কিভাবে দলগুলি ভুয়ো ভোটারদের ব্যবহার করেছে। নির্বাচন কমিশন যা করেছে, তা কেবল বিহারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমগ্র দেশের জন্য। কোটি কোটি বাংলাদেশি লুকিয়ে আছে এবং সুবিধা নিচ্ছে। তারা দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত। তাদের অপসারণ করতে হবে।" উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতায় সোচ্চার বিরোধীরা। সংসদে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। এই ইস্যুতে সংসদে আলোচনার দাবিও জানিয়েছেন বিরোধীরা। যদিও, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে সম্পর্কিত বিষয়ে আলোচনা হবে না। এমতাবস্থায় পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দাবি জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।


You might also like!