Breaking News
 
Abhishek Banerjee: হাই কোর্টের পর সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের, বিদেশযাত্রায় মিলল অনুমতি JPSC-JSSC protest: ‘দুর্নীতি নয়, স্বচ্ছ নিয়োগ চাই’, জলকামানের সামনে জেন জি-র প্রতিবাদে উত্তপ্ত রাঁচি Halisahar incident: স্বামীর মৃত্যুর সুবিচারের লড়াই, সন্তানদের ভবিষ্যৎ! শুভেন্দুর ‘রাজধর্মে’ মুগ্ধ নিহত কর্মীর স্ত্রী CM Suvendu Adhikari: ‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতার নিরাপত্তা নিয়ে শুভেন্দুর স্পষ্ট বার্তা Jharkhand Student Protest: ৯৮ শতাংশ দাবি পূরণের দাবি খারিজ! নিয়োগ অনিয়মের প্রতিবাদে বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা CM Suvendu Adhikari: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর পরিবারকে আশ্বাস, আইসি-আইওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দুর

 

International

1 year ago

Trade Barriers 2025:ট্রাম্পের শুল্ক নীতি চালু, বৈশ্বিক বাণিজ্যে নতুন চ্যালেঞ্জ

Trump economic policy
Trump economic policy

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : ১ অগস্ট অর্থাৎ আজ থেকে কার্যকর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্কনীতি। ভারত-সহ একাধিক দেশের উপর চাপানো হয়েছে অতিরিক্ত শুল্ক। বিশেষ করে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে আজ থেকেই।

শুধু তাই নয়, রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের জেরে একটি জরিমানার কথাও বলেছেন ট্রাম্প। যদিও সেই জরিমানার পরিমাণ ও শর্ত এখনও স্পষ্ট নয়।

ভারত সরকার ইতিমধ্যেই ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে অভ্যন্তরীণ বিশ্লেষণ শুরু করেছে। এই নতুন শুল্কনীতির জেরে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতিতে বড়সড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।

আজ আন্তর্জাতিক বাণিজ্যের দিকেই নজর থাকবে বিশ্বজুড়ে। বিশেষ করে ভারতীয় শিল্পমহল ও রপ্তানিকারকদের কাছে এই পরিস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।

You might also like!