Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

RG Kar Case: আর জি কর-কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে নতুন অভিযোগ

Sanjay Roy,RG Kar Case
Sanjay Roy,RG Kar Case

 

কলকাতা, ৮ আগস্ট : আর জি কর হাসপাতালে গণধর্ষণ ও খুনের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ফের বিপাকে। সংশোধনাগারে অসভ্য আচরণ ও কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
কারাসূত্রের খবর, পরিস্থিতির উন্নতি না হলে সংশোধনাগার বিধিমতে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ছাড়া আর উপায় থাকবে না। সাজা ঘোষণার পর থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন সঞ্জয় রায়। সংশোধনাগারের এক আধিকারিক জানান, “সাত মাসের বেশি সময় হয়ে গেলেও, তাঁর মধ্যে বিন্দুমাত্র অনুশোচনার ছাপ নেই। বরং দিন যত গড়াচ্ছে, ততই সহবন্দি ও কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং কর্তৃপক্ষের নির্দেশ অমান্য বেড়েই চলেছে।”
প্রথমদিকে সংশোধনাগারের বাগান দেখভালের কাজে নিযুক্ত করা হয়েছিল সঞ্জয়কে। নিয়ম অনুযায়ী, নতুন বন্দিকে প্রাথমিকভাবে শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হয়, পরে স্থায়ী কাজের অনুমতি মেলে। সংশ্লিষ্ট আধিকারিকের কথায়, “শুরুতে সব ঠিকঠাক চলছিল। কিন্তু পরে তিনি কাজকর্ম এড়াতে শুরু করেন। কর্মী ও আধিকারিকদের সঙ্গেও অশালীন ব্যবহার শুরু করেন।”

You might also like!