Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Sunny Deol:বৌদ্ধ ধর্মে মুগ্ধ মোহিত, লাদাখে দলাই লামার দর্শনে অভিনেতা

Actor meets Dalai Lama
Actor meets Dalai Lama

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : শুটিংয়ের তাড়া নেই, তাই বাবা-ছেলের নির্বিঘ্ন লাদাখ সফরেই মিলল জীবনের অনন্য মুহূর্ত। সেই সফরেই যেন পরমশান্তি খুঁজে পেলেন সানি দেওল। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার দর্শনে মুগ্ধ হয়ে নিজের অনুভূতি ভাগ করে নিলেন ইনস্টাগ্রামে, আবেগে ভেসে উঠল বলি তারকার মন।

সানি দেওলের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে অভিনেতার হাত ধরে নিজের মাথায় ছুঁইয়ে রেখেছেন দলাই লামা। সঙ্গে ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “সম্মান, শ্রদ্ধার এক মুহূর্ত। আমার লাদাখ সফরের মাঝে দলাই লামার পবিত্রতার সঙ্গে সাক্ষাৎ। তাঁর উপস্থিতি, জ্ঞান এবং আশীর্বাদে আমার হৃদয় শান্তিতে ভরে গেল। কোনওদিন সত্যি ভুলতে পারব না।”

উল্লেখ্য, ১৯৫৯ সালের রাতে ২৩ বছরের এক যুবাপুরুষ পাহাড়ের দুর্গমতাকে অগ্রাহ্য করে এগিয়ে গিয়েছিলেন ভারতের উদ্দেশে। তাঁর নাম তেনজিন গিয়াতসো। কিন্তু সকলের কাছে সেই নাম নয়, তাঁর পরিচিতি দলাই লামা হিসেবে। চতুর্দশ দলাই লামা। সেই যে ভারতে এলেন তিনি এরপর থেকে এদেশই তাঁকে নিজের করে নিয়েছে। তাঁকে নিয়ে ভারতের সঙ্গে চিনের কূটনৈতিক টানাপোড়েন চলেছে। দুই দেশের এই টানাপোড়েনের মাত্রা যে এতটুকু কমেনি তা বারবার প্রমাণ হয়ে গিয়েছে। দলাই লামাকে ‘বিচ্ছিন্নতাবাদী’বলেই মনে করে বেজিং। বর্ষীয়ান ধর্মগুরু নিজের দেশ নয়, বারবার ভারতের প্রতিই কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন। কিন্তু দলাই লামার পাশে রয়েছে ভারত। গত কয়েক দশকের মতোই। ফলে কূটনৈতিক চাপ তৈরি করলেও তাদের যে হারতেই হবে তাও ভালোই বুঝছে বেজিং। দলাই লামা ও ভারত আজ এক অবিচ্ছেদ্য বন্ধনের নাম। চিনা রক্তচক্ষুরও সাধ্য নেই সেখানে কোনও প্রভাব বিস্তার করতে পারে।


You might also like!