Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

CM Mamata Banerjee will meet with Puja committee : আগামীকাল সোমবার দুর্গাপুজো নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা

CM Mamata Banerjee will meet with Puja committee
CM Mamata Banerjee will meet with Puja committee

 

কলকাতা, ২১ আগস্ট : আগামীকাল সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার বড় পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ভার্চুয়াল বৈঠকে রাজ্যের বড় পুজো কমিটিগুলির সঙ্গেও বৈঠক করবেন তিনি। এবারের বৈঠকে বদল আনা হয়েছে। এতদিন মুখ্যমন্ত্রী শুধুমাত্র কলকাতার পুজো কমিটিগুলির মধ্যে বৈঠক সীমাবদ্ধ রাখতেন। কিন্তু এবার বৈঠকে ভার্চুয়ালি উপস্থিতি থাকবে জেলার পুজো কমিটিগুলিও। এই প্রথম কলকাতার পাশাপাশি জেলার পুজো কমিটিগুলির সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তাই বারাকপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। কলকাতার লাগোয়া এই মহকুমায় কামারহাটির নজরুল মঞ্চ, বারাকপুর সুকান্ত সদন এবং নৈহাটিতে সমস্ত বড় পুজো কমিটির কর্তারা উপস্থিত থাকবেন। এই বৈঠকে থাকবেন পুলিশ–প্রশাসনিক কর্তাব্যক্তিরাও। থাকবেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারাও। কলকাতা–সহ জেলার পুজো কমিটিগুলি বেশ কয়েক বছর ধরে ৫০ হাজার টাকা করে অনুদান পাচ্ছে। সেটা নিয়ম করে দিয়ে আসছে রাজ্য সরকার। তাই সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী অনুদান নিয়ে কিছু ঘোষণা করেন কিনা সেটাই দেখার বিষয়। এবার অনুদান কমবে নাকি বাড়বে—তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…