kolkata

2 years ago

Rani Rashmoni Avenue : গীতা পাঠের পূর্বেই চণ্ডীপাঠ! পরিকল্পনায় বেসরকারি ট্রাস্ট

Red Road (File Picture)
Red Road (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের আয়োজন করেছে তিন সংগঠন। সেখানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তবে এর আগেই গীতা পাঠের আয়োজন করল একটি বেসরকারি ট্রাস্ট। 

সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পারেন খোদ মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে ট্রাস্টের কর্তারা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির সঙ্গে কথাও বলেছেন। আগামী বৃহস্পতিবার এই চণ্ডীপাঠের আসর বসতে পারে। অখিল মঙ্গলবার বলেন, 'সনাতন ট্রাস্ট চণ্ডীপাঠের আয়োজন করতে চাইছে। মুখ্যমন্ত্রীকে ওঁরা আমন্ত্রণ করতে চাইছেন। এই বিষয়ে প্রাথমিক ভাবে ফিরহাদ হাকিম-সহ কয়েক জনের সঙ্গে কথা হয়েছে। সূচি এখনও চূড়ান্ত হয়নি।'

You might also like!