Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

বৌবাজারে বাস্তুচ্যুতদের পুনর্বাসন ও মাটি শক্ত করায় অগ্রাধিকারের আর্জি তথাগতের

বৌবাজারে বাস্তুচ্যুতদের পুনর্বাসন ও মাটি শক্ত করায় অগ্রাধিকারের আর্জি তথাগতের
বৌবাজারে বাস্তুচ্যুতদের পুনর্বাসন ও মাটি শক্ত করায় অগ্রাধিকারের আর্জি তথাগতের

 

কলকাতা, ১৫ অক্টোবর : বৌবাজারে বাস্তুচ্যুতদের পুনর্বাসন ও মাটি শক্ত করার কাজে অগ্রাধিকারের আর্জি জানালেন মেট্রো রেলের প্রাক্তন আধিকারিক তথাগত রায়।শনিবার তিনি টুইটারে লিখেছেন, “পশ্চিমবঙ্গ সিপিএমের রাজ্য সচিব অনিল বিশ্বাস লাখ কথার এক কথা বলেছিলেন, “রাজনীতির বাইরে কিছু হয় না”। বৌবাজারের মদন দত্ত লেনের দুর্ঘটনায় এর সত্যতা প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে। একটা পুরোপুরি প্রযুক্তিগত সমস্যার ব্যাপারে পাল্লা দিয়ে রাজনৈতিক হ্যাজানোর প্রকাশ দেখা যাচ্ছে মহম্মদ সেলিম, কুনাল ঘোষ ও দিলীপ ঘোষের মধ্যে।একথা ঠিক যে মমতা জোর করে মেট্রোর রুট বদলেছিলেন প্রযুক্তিগত সমস্যার কথা না ভেবে। কিন্তু সেকথা বলবার কি এইটা সময়? এখন প্রাথমিক কাজ, যারা বাস্তুচ্যুত হয়েছেন তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং গ্রাউটিং করে মাটি শক্ত করা। এই সব জিনিসে রাজনীতি ঢোকাবার বামপন্থী প্রবণতা ঝেড়ে ফেলতে না পারলে বাঙালির ভবিষৎ অন্ধকার। অবশ্য এমনিতেই বা কি উজ্জ্বল?”

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…