kolkata

2 years ago

West Bengal Police : রাজ্যের পুলিশ মহলে বড় বদল, জেলায় জেলায় আলোচনা

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

কলকাতা, ১২ সেপ্টেম্বর : মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে রওনা হওয়ার কিছুক্ষণ বাদেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ বিভাগে ৩১টি উচ্চপদে রদবদলের কথা ঘোষণা করা হল। এদিন মোট ১২ জন জেলাশাসককে রদবদল করার বিজ্ঞপ্তি জারি হয়। পাশাপশি, একাধিক জেলার পুলিশ সুপার, ডিআইজি এবং কলকাতা পুলিশের উচ্চপদেও রদবদল করা হল।

মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার হলেন সূর্য্যপ্রতাপ যাদব। তিনি কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক পদে ছিলেন। কোচবিহার জেলার পুলিশ সুপার হলেন দ্যুতিমান ভট্টাচার্য। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার হলেন আনন্দ রায়। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার হলেন আনন্দ নাথ কে।

হুগলি জেলার পুলিশ সুপার হলেন কামনাশিস সেন। তিনি পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ছিলেন। পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার পদে আনা হল হুগলির পুলিশ সুপার আমনদীপকে। রানাঘাট পুলিশ সুপার হলেন কুমার সানি রাজ।

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার হলেন সৌম্যদীপ ভট্টাচার্য, দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার হলেন চিন্ময় মিত্তল। বারুইপুর পুলিশ জেলার সুপার হলেন পলাশচন্দ্র ঢালি, তিনি ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি ছিলেন।

রাজ্য পুলিশ, হেড কোয়ার্টার ডিআইজি পদে এলেন রশিদ মুনির খান, তিনি মুর্শিদাবাদের ডিআইজি ছিলেন। মুর্শিদাবাদের ডিআইজি হলেন মুকেশ। বারাসত রেঞ্জের ডিআইজি হলেন সুমিত কুমার। এসএস আইবি হলেন সুরিন্দর সিং।

কলকাতা পুলিশের ডিসি ইবি হলেন রাহুল দে। ডিসি ট্রাফিক হলেন ইয়েল ওয়াদ শ্রীকান্ত জগন্নাথরো। ডিসি ডিডি স্পেশাল ভিডিত রাজ বুন্দেশ। ডিসিপি ট্রাফিক হলেন ভিজি সতীশ পসুমার্থী। হাওড়া পুলিশ জেলার ডিসি সেন্ট্রাল হলেন অলকানন্দা ভোয়াল। বিধাননগর পুলিশের ডিসি হলেন মানব সিং। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চ এর ডিসি হলেন রাহুল দে।

You might also like!