Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

​​Assam flood: অসমে বানভাসি এলাকায় খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ ভারত সেবাশ্রম সঙ্ঘের

Bharat Sevashram Sangh distributes food and relief materials  in  ​​Assam
Bharat Sevashram Sangh distributes food and relief materials in ​​Assam

 

কলকাতা, ৫ জুন  : অসমের বন্যা কবলিত এলাকায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে। সঙ্ঘের প্রধান সম্পাদক বিশ্বাত্মানন্দ মহারাজ বৃহস্পতিবার এই প্রসঙ্গে জানিয়েছেন, অসমের বন্যা কবলিত এলাকায় ত্রাণ কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। মূলতঃ সঙ্ঘের উদ্যোগে গুয়াহাটি, লামডিং, শিলচর, ডিমাপুর সহ আশপাশের বিভিন্ন আশ্রম থেকে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যেই বানভাসি এলাকায় পৌঁছে গিয়ে সেবার কাজে হাত লাগিয়েছেন। সেখানে প্রয়োজন অনুযায়ী কোথাও শুকনো খাবার, আবার কোথাও রান্না করা খিচুড়ি বিতরণ করা হচ্ছে। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক আরও জানিয়েছেন যে, দুর্গত মানুষদের উদ্ধার কাজেও সহযোগিতা করছেন সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা।

You might also like!