Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Mamata Banerjee: ‘এক দিকে এজেন্সি, এক দিকে বিজেপি, মানুষ রুখে দিচ্ছেন’, উচ্ছ্বসিত মমতা

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  “অনেক চক্রান্ত হয়েছিল। এক দিকে এজেন্সি, এক দিকে বিজেপি। মানুষই সব রুখে দিচ্ছেন।” উপনির্বাচনে চার বিধানসভা কেন্দ্রে জয়ের কৃতিত্ব  এভাবেই মানুষকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা এ কথা বলেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সংযোজন, “সামাজিক দায়বদ্ধতা বেড়ে গেল। আমাদের আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে।” এই জয় আগামী ২১ জুলাই ‘শহিদদের’ উৎসর্গ করা হবে বলে জানান তিনি।

উপনির্বাচনের ফল বলছে মানিকতলা কেন্দ্রটি ধরে রাখার পাশাপাশি বিজেপির হাত থেকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্রটি ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসকদল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই তিন বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি।

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনেও ওই তিন কেন্দ্রে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থীরা। সেই দিক থেকে দেখতে গেলে লোকসভা ভোট মেটার দেড় মাসের মধ্যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় জোড়াফুল ফোটাল রাজ্যের শাসকদল।

You might also like!