Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Kolkata Metro Services Disrupted: ফের মেট্রো বিভ্রাট, ব্যস্ত সময়ে ডাউন লাইনে ব্যাহত পরিষেবা

Kolkata Metro
Kolkata Metro

 

কলকাতা, ৫ জুলাই : ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। শনিবার সকালে ব্যস্ত অফিস টাইমে, দমদম-কবি সুভাষ (নিউ গড়িয়া) রুটে ডাউন লাইনে পর পর দাঁড়িয়ে থাকে মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছে, যতীন দাস পার্ক স্টেশনে নিউ গড়িয়ামুখী মেট্রোর একটি রেক খারাপ হয়ে যাওয়ার কারণেই এই দুর্ভোগ। তবে ৯.৪০ মিনিটে পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। তবে যাত্রীদের বক্তব্য, ডাউন লাইনে মেট্রো প্রতিটি স্টেশনে গিয়ে বেশ কিছু ক্ষণের জন্য দাঁড়িয়ে থাকছে। ফলে পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।


You might also like!