Breaking News
 
Gyanesh Kumar Issue: দিল্লির পর কলকাতায় জ্ঞানেশ-বিরোধী মিছিল, মমতার কর্মসূচি ঘিরে উত্তাপ, কড়া বার্তা শুভেন্দুর Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির

 

kolkata

2 years ago

Lok Sabha Election 2024:বহরমপুর থানার আইসিকে সরিয়ে রাতেই আইসি-কে নিয়োগ করল নির্বাচন কমিশন,উদয়শঙ্করের জায়গায় সৌনক

National Election Commission
National Election Commission

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে নির্বাচন চলাকালীন ফের মুর্শিদাবাদ জেলাতে এক শীর্ষ পুলিশ আধিকারিককে বদলি করল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে বৃহস্পতিবার সরিয়ে দেওয়া হল বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষকে। আগামী ১৩ মে বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। তবে কী কারণে তাঁকে সরানো হল, কমিশনের তরফে আনুষ্ঠানিক ভাবে তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। ওই আইসি-কে সরিয়ে কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিককে তিন জনের প্যানেল থেকে এক জনকে নতুন আইসি হিসাবে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল। তার পরেই ওই পদে সৌনককে নিয়োগ করা হল।

বুধবার নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে বহরমপুরের বিদায়ী সাংসদ তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী অভিযোগ করেন, তাঁকে প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার কংগ্রেসের তরফে কমিশনকে আরও একটি চিঠি দিয়ে বহরমপুর থানার আইসি উদয়শঙ্করের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। দুপুরেই তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেয় কমিশন।

কিছু দিন আগেই মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে সরিয়ে দিয়েছিল কমিশন। তার পর রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার জেরে মুর্শিদাবাদের শক্তিপুর এবং বেলডাঙা থানার দুই ওসিকে সরানো হয়। এর আগে মার্চ মাসে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।


You might also like!