Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Abhishek Banerjee: ফিরছেন অভিষেক, থাকবেন ২১ জুলাইয়ের সভামঞ্চেও

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা : চিকিৎসা করে শুক্রবার কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের সভামঞ্চেও থাকবেন তিনি। সোমবার তৃণমূল সূত্রে এ খবর জানা গিয়েছে।

অভিষেক চিকিৎসার জন্য কোথায় গিয়েছেন, সে ব্যাপারে স্পষ্ট করে কাউকে কিছু জানাননি। তা নিয়ে সামাজিক মাধ্যমে কোনও পোস্টও করেননি। তবে, গত ২৫ এবং ২৬ জুন লোকসভায় নতুন সাংসদদের শপথ হয়। ২৫ তারিখ শপথ নেন অভিষেক। তার পর চিকিৎসার জন্য দুবাই হয়ে আমেরিকার উদ্দেশে রওনা হয়ে যান তিনি।

এর আগে গত বছর পুজোর পর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপাত দূরত্ব নজর কেড়েছিল। অভিষেক চেয়েছিলেন পুজোর সময়েও রাজভবনের সামনে ধর্না চালিয়ে যেতে। মুখ্যমন্ত্রী তাতে রাজি ছিলেন না। পরিণামে দেখা যায়, নভেম্বর মাসের ২৩ তারিখ নেতাজি ইনডোরে তৃণমূলের কর্মিসভায় গরহাজির ছিলেন অভিষেক। পরে জানুয়ারি মাসে রেড রোডে তৃণমূলের ধর্না কর্মসূচিতেও অভিষেক ছিলেন না।

অভিষেক সাময়িক বিরতি নেওয়ায় তৃণমূলের অনেকে সিঁদুরে মেঘ দেখছিলেন। একুশে জুলাইয়ের মঞ্চে তাঁর থাকা না থাকার ব্যাপারে কৌতূহল ও জল্পনা বাড়ছিল।


You might also like!