Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Abhishek Banerjee: হিংসাত্মক আচরণ না করতে চাকরিহারা শিক্ষকদের পরামর্শ অভিষেকের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ১৯ মে : “মনে রাখতে হবে, প্রতিবাদ প্রদর্শন করা মানেই হিংসাত্মক আচরণ নয়।’' দিল্লি যাওয়ার আগে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক একপ্রকার বরাভয় দেওয়ার চেষ্টা করেন চাকরিহারাদের। জানান, “বিচারব্যবস্থার উপর তাঁর পূর্ণ বিশ্বাস রয়েছে। রাজ্যও রিভিউ পিটিশন দিয়েছে। একটা সুরাহার পথ নিশ্চয়ই বেরোবে। তবে আন্দোলনকারীদের উদ্দেশে তাঁর পরামর্শ, আন্দোলন চলুক, তবে তাতে রাজনৈতিক রং না লাগতে দিয়ে প্রতিবাদ যেন গণতন্ত্রের পথে হয়। 'আন্দোলন হবে অহিংসার পথে, গণতন্ত্রের পথে। গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন, আমরাও আন্দোলন করেছি।”

অভিষেক বলেন, "আমি কিছু ফুটেজ দেখেছি। গেট ভাঙার ভিডিও দেখেছি। চাকরিহারাদের এই আন্দোলনকে আমি ছোট করব না, সেই ধৃষ্টতা আমার নেই। কিন্তু আন্দোলন কখনও উগ্র হয় না, হিংস্র হয় না। আমরা একশো দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি। সাধারণ মানুষ তো ছেড়েই দিন, যাঁরা নির্বাচিত জনপ্রতিনিধি, এমনকি মহিলাদের চুলের মুঠি ধরে মারা হয়েছে। আমরা তো হিংসার পথে যাইনি। বরং পরের দিন রাজভবনের বাইরে ধর্নায় বসেছি। সবটাই শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পদ্ধতিতে। আমি চাইব, শিক্ষকরাও যেন অহিংসার পথে থেকে আন্দোলন করেন। আন্দোলনের অধিকার সকলের রয়েছে।"

You might also like!