Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Fire breaks out in Kaikhali: কৈখালিতে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা!

Fire breaks out in Kaikhali (File Picture)
Fire breaks out in Kaikhali (File Picture)

 

কলকাতা, ৪ মে: কৈখালিতে ভয়াবহ আগুন লাগল একটি বহুতলের ওপরের তলায় অবস্থিত কাপড়ের গুদামে। আগুন ধরে যায় পাঁচ তলা গুদামের একে বারে উপরের তলায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকলের চারটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে কৈখালির কাছে দশদ্রোণ এলাকায় বহুতলে আগুন লাগে, দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় ওই গুদামের উপরের তলায়। গুদামের সঙ্গে ওই ভবনে একটি গেঞ্জি তৈরির কারখানা রয়েছে বলেও খবর।

আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশ এবং দমকলে খবর দেয়। কিছু ক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগায় তারা। এই ঘটনায় এখনও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কারখানার ভিতরেও কেউ আটকে নেই বলেই খবর। যদিও কী কারণে আগুন লেগেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


You might also like!