Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

ISKCON Rath Yatra:ইস্কনের রথযাত্রার ৫৩ বছর, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

ISKCON Rath Yatra
ISKCON Rath Yatra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ৭ জুলাই রথযাত্রা। এইবছর ৫৩তম বর্ষে পর্দাপণ করেছে ইস্কনের রথযাত্রা। প্রতিবছরের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সূচনা হবে রথযাত্রার। এর পাশাপাশি ওই দিনই অ্যালবার্ট রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি পার্কের নামকরণ এবং আলিপুরদুয়ারে আদ্যাপীঠ মন্দিরের নতুন মন্দিরে উদ্বোধন করবেন।

জানা যাচ্ছে, আগামী রবিবার সকাল আটটায় ইস্কন মন্দির থেকে প্রথমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে তোলা হবে রথে। এরপর দুপুর দু’টো নাগাদ রথে উঠে আরতি করবেন মমতা। টানবেন রথের দড়ি। তখনই শুরু হবে রথযাত্রা। গতবছরের মতো এই বছরও নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর নাচের গ্রুপ নৃত্য পরিবেশন করবে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলবে ভোগ প্রদান। প্রায় দেড়শোর বেশি দেশের প্রতিনিধিরা আসবে এই রথযাত্রায়।

দুপুর ২ টো নাগাদ মিন্টো পার্কের হাঙ্গার ফোর্ড স্ট্রিট, ৩সি অ্যালবার্ট রোড মন্দির থেকে রথ বেরবে। সেখান থেকে এজেসি বসু রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এসপি মুখোপাধ্যায় রোড, আশুতোষ মুখোপাধ্যায় রোড, চৌরঙ্গী রোড, এক্সাইড ক্রসিং, জওহরলাল নেহেরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঢুকবে রথ। উল্টোরথের আগে পর্যন্ত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রথ থাকবে পুণ্যার্থীদের দর্শনের জন্য।

You might also like!