শিবপুরে টাকা উদ্ধারের ঘটনায় পাকড়াও ব্যবসায়ী শৈলেশ

Howrah Case
Howrah Case

 

কলকাতা, ২১ অক্টোবর : হাওড়ার শিবপুরে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত শৈলেশ পাণ্ডেকে গ্রেফতার করা হল। তাঁর দুই ভাই অরবিন্দ ও রোহিত পাণ্ডেকেও গ্রেফতার করা হয়েছে। ধৃত তাঁদের আরও এক সহযোগী। শুক্রবার ওডিশা থেকে তিন ভাইকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। তাঁদের এক সহযোহগীকে গ্রেফতার করা হয়েছে গুজরাট থেকে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে।

কিছু দিন আগে হাওড়ার শিবপুরের একটি আবাসনে ফ্ল্যাট ও গাড়ি থেকে নগদ আট কোটি টাকা উদ্ধার করা হয়। পাওয়া যায় সোনা ও হিরের গয়নাও। কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ একটি অভিযোগের ভিত্তিতে শিবপুরে তদন্ত চালিয়েছিল। তাদের সাহায্য করে শিবপুর থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতারণা-সহ একাধিক অভিযোগ রয়েছে। পরে এই ঘটনার তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। টাকা উদ্ধারের পর থেকেই নিখোঁজ ছিলেন শৈলেশ। খোঁজ পাওয়া যায়নি তাঁর দুই ভাই রোহিত ও অরবিন্দেরও। অবশেষে এই প্রতারণা কারবারে তাঁদের গ্রেফতার করা হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…