Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

kolkata

2 years ago

Bengal Coal Scam Case:গরহাজির ৩ অভিযুক্ত,পিছিয়ে গেল কয়লা পাচার মামলার চার্জ গঠন

CBI
CBI

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চার্জ গঠন হল না কয়লাপাচার মামলায়। তিনজন অনুপস্থিত থাকার কারণে চার্জ গঠন হয়নি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। চার্জ গঠনের পরবর্তীদিন ৩ জুলাই। প্রসঙ্গত, কয়লা পাচারকাণ্ডে দু’টি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছিল। এরপর আজ চার্জ গঠনের কথা ছিল। কিন্তু সেই চার্জ গঠনের দিন পিছিয়ে গেল।

কয়লা পাচার মামলার (Coal Scam) কিংপিন অনুপ মাজি ওরফে লালাকে গ্রেপ্তার করা না গেলেও গৃহবন্দি করতে পেরেছে আসানসোল সিবিআই আদালত। লালাকে সামনে রেখেই কয়লা কাণ্ডে তদন্তের চার্জশিট গঠন হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে হল না চার্জ গঠন। এ বিষয়ে অনুপ মাজির আইনজীবী জানান, এদিন তিন জন অনুপস্থিত ছিলেন। এছাড়া সিবিআইয়ের তরফে যে কপি দেওয়া হয়েছে তা এত অল্প সময়ে পড়া সম্ভব হয়নি। যার ফলে তাঁরা সময় চেয়েছিলেন। পরবর্তী শুনানির দিন প্রত্যেককে হাজির হতে হবে। কেউ অসুস্থ থাকলে তাঁকে অ্যাম্বুল্যান্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাই কোর্টের নির্দেশে ২০১৯ সালের শেষে কয়লা কাণ্ডের তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। ২০২০ সালের ২৭ নভেম্বর প্রথম অভিযোগ দায়ের করে সিবিআই। ২০২২ সালের ১৯ জুলাই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ৪১ জন অভিযুক্তের নামে প্রথম চার্জশিট জমা করা হয়। এই অভিযুক্তদের তালিকায় অন্যতম হলেন অনুপ মাজি ওরফে লালা। অবৈধ খননের কাজে যুক্ত লালার চার সঙ্গী জয়দেব মণ্ডল, গুরুপদ মাজি, নারায়ণ খারকা ও নীরোদ মণ্ডলকে আগেই গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছিল সিবিআই। কিন্তু মামলা দায়ের হবার পরই সুপ্রিম কোর্টের রক্ষাকবজ নিয়ে গ্রেপ্তারি এড়িয়ে গিয়েছিলেন লালা। তবে একপ্রকার আসানসোল সিবিআই আদালতের চাপেই গত ১৪ মে সিবিআই আদালতে হাজিরা দিয়ে আত্মসমর্পন করেছেন লালা। তিনি জামিন পেলেও আপাতত আদালতের নির্দেশে তিনি নিতুরিয়ায় এলাকাবন্দি রয়েছেন।


You might also like!