Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

central force:রাজ্যে শীঘ্রই আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

central force
central force

 

কলকাতা, ২৪ মার্চ : ভোট ঘোষণার আগেই নজিরবিহীনভাবে বাংলায় এসেছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জেলায় রুট মার্চও শুরু হয়ে গেছে। কমিশন সূত্রের খবর, ১ এপ্রিল রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। প্রসঙ্গত, চলতি নির্বাচনের জন্য বেনজিরভাবে বাংলায় সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এত আধাসেনা দেশের আর কোনও রাজ্যে মোতায়েন হচ্ছে না।বাহিনী আসার খবরকে স্বাগত জানিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ''পর্যাপ্তবাহিনী ছাড়া বাংলায় নিরপেক্ষ ভোট সম্ভব নয়, একথাটা আমরা প্রথম থেকেই বলে আসছি।''

পাল্টা তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, ''৯২০ কেন, ৯ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনলেও লাভ হবে না। বাংলা তৃণমূলের সঙ্গে আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে।''

You might also like!