Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

১২ অক্টোবর কলকাতায় আসছেন শশী থারুর

Sashi Tharur
Sashi Tharur

 


কলকাতা, ৬ অক্টোবর : কংগ্রেসের সভাপতি নির্বাচনের প্রচারে আগামী ১২ অক্টোবর কলকাতাতে আসছেন তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর। মল্লিকার্জুন খাড়্গে সেভাবে প্রচারে না নামলেও রাজ্যে রাজ্যে গিয়ে শশী থারুর প্রচার করছেন।

কংগ্রেসে দলীয় সভাপতি পদে শেষবার নির্বাচন হয়েছিল ২০০০ সালে। সেবার সোনিয়া গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন উত্তরপ্রদেশের নেতা জিতেন্দ্র প্রসাদ কিন্তু প্রচারের বালাই ছিল না। দিল্লি আর লখনউয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল জিতেন্দ্রর আনাগোনা। আর সোনিয়া তো ১০ জনপথের বাইরেও বের হননি। কিন্তু এবারের ভোটটা অন্যরকম। গান্ধী পরিবারের কেউ লড়াইয়ে নেই। তাই সব পক্ষের কাছেই কমবেশি সুযোগ রয়েছে দলের শীর্ষ পদে উঠে আসার। থারুর তাই প্রচারে কোনওরকম খামতি রাখছেন না। এরই মধ্যে তিরুঅনন্তপুরমের সাংসদ দাবি করেছেন, খোদ রাহুল গান্ধী নাকি চাইছিলেন তিনি লড়াইয়ে নামুন।

সূত্রে জানা গিয়েছে, থারুরের জন্য একটি ঘরোয়া সভার আয়োজন করা হচ্ছে। প্রদেশ কংগ্রেসের সদস্যদের বলা হয়েছে সেই সভায় অংশ নিতে। তাঁরাই দলীয় নির্বাচনে ভোটার। প্রদেশ কংগ্রেসের সদস্য, অর্থাৎ এই নির্বাচনের ভোটারদের কাছে নিজের কথা বলতে আসছেন শশী। এককথায় দলীয় ভোটের প্রচারে আসছেন তিনি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…