International

3 years ago

Pakistan : 'আমরা পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে', শেহবাজ শরিফকে চিঠি তেল কোম্পানিগুলির

ShahbazSharif
ShahbazSharif

 

করাচি, ৪ ফেব্রুয়ারি : অর্থনৈতিক অবস্থা ক্রমাবনতির মধ্যে তেল শিল্প সম্পূর্ণ ধ্বংসের আশঙ্কা পাকিস্তানে । এই আশঙ্কা করছে সেদেশের তেল কোম্পানিগুলিই। পাকিস্তানের তেল কোম্পানিগুলো বলছে, পাকিস্তানে ডলার অবশিষ্ট নেই, তাই পাকিস্তানি টাকার মূল্যে ক্রমাগত পতন হচ্ছে, যার কারণে শিল্প সংকটের মুখে পড়েছে।


প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে পাঠান এক চিঠিতে তেল কোম্পানিগুলি বলেছে, মাত্র কয়েক দিনের মধ্যেই দেশের তেল শিল্প পুরোপুরি ভেঙে পড়বে। শেহবাজ শরিফ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সাহায্যের জন্য অপেক্ষা করছেন, তবে পাকিস্তান এই মুহূর্তে আইএমএফ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা দেখছে না। এই প্রথম পাকিস্তান এত বড় তেল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পেট্রোল কোম্পানিগুলিকে লক ডাউন করার অর্থ হবে পাকিস্তানের অর্থনীতির সম্পূর্ণ পতন।


পাকিস্তান বহুবার আইএমএফের কাছে সাহায্যের জন্য আবেদন করেছে, তবে আইএমএফ ইতিমধ্যে পাকিস্তান সরকারকে ব্যয় কমাতে এবং সরকারি কোষাগার বাড়ানোর জন্য সম্ভাব্য সব প্রচেষ্টা করার জন্য বলেছে। আইএমএফ পাকিস্তানকে সাম্প্রতিক অতীতে দেওয়া সমস্ত নির্দেশকা মানতেও বলেছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত হ্রাস পাচ্ছে। পাকিস্তান সম্প্রতি বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করেছে, যার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩.০৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এই দিয়ে পাকিস্তান মাত্র কয়েক দিনের জন্য আমদানি করতে পারবে।

You might also like!