Breaking News
 
JPSC-JSSC protest: ‘দুর্নীতি নয়, স্বচ্ছ নিয়োগ চাই’, জলকামানের সামনে জেন জি-র প্রতিবাদে উত্তপ্ত রাঁচি Halisahar incident: স্বামীর মৃত্যুর সুবিচারের লড়াই, সন্তানদের ভবিষ্যৎ! শুভেন্দুর ‘রাজধর্মে’ মুগ্ধ নিহত কর্মীর স্ত্রী CM Suvendu Adhikari: ‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতার নিরাপত্তা নিয়ে শুভেন্দুর স্পষ্ট বার্তা Jharkhand Student Protest: ৯৮ শতাংশ দাবি পূরণের দাবি খারিজ! নিয়োগ অনিয়মের প্রতিবাদে বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা CM Suvendu Adhikari: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর পরিবারকে আশ্বাস, আইসি-আইওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দুর CM Suvendu Adhikari: বদলের বাংলায় সৌজন্যের ছবি, হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়িতে শুভেন্দু

 

International

1 year ago

US visa fees: মার্কিন যুক্তরাষ্ট্রে আসার ভিসা ফি বাড়ছে

US Visa Fees
US Visa Fees

 

ওয়াশিংটন, ৯ আগস্ট : মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা ফি বাড়ছে। ট্রাম্প প্রশাসনের নয়া নীতির জেরে এই মাসুল বাড়ছে প্রায় ২৫০ মার্কিন ডলার। এর নাম দেওয়া হয়েছে ‘ভিসা ইনটিগ্রিটি ফি’। কেবল ভারত নয়, মেক্সিকো, চিন, ব্রাজিলের আবেদনকারীদেরও এই বাড়তি অর্থ দিতে হবে। এর আওতায় পড়বেন পড়ুয়া, ব্যবসায়ী, ‘নন ইমিগ্রেন্ট ভিসা’-র আবেদনকারীরা। তবে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্টের ভিসা মুকুবের সুবিধাপ্রাপ্ত দেশগুলোর আবেদনকারীদের সুপোগ অব্যাহত থাকবে। এই দেশগুলোর মধ্যে আছে ইওরোপের সিংহভাগ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার গুটিকয় দেশ।

মার্কিন পর্যটন মন্ত্রকের একাংশের আশঙ্কা নয়া ভিসা ফি-র জন্য ওদেশে আসা বিদেশিদের সংখ্যা কমতে পারে। যদিও সরকারের এক আধিকারিক সেই আশঙ্কা অমূলক বলে মনে করেন। তাঁর দাবি, ওই বাড়তি ফি-র কিছুটা মার্কিন সফর শেষে সংশ্লিষ্ট পর্যটক পেয়ে যাবেন। এছাড়া, ২০২৬-এর বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশের স্বীকৃতি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে ওয়াকিবহাল মহলের অনুমান।

You might also like!