Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Trump : হরমুজ প্রণালীর ওপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের

Trump
Trump

 

ওয়াশিংটন, ১২ আগস্ট : পশ্চিম এশিয়ায় সংঘাতের অবসান হচ্ছেই না। কখনও আমেরিকা, কখনও আবার ইরান একে অপরকে হুঁশিয়ারি দিয়েই যাচ্ছে। এবার হরমুজ প্রণালীর ওপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে দাবি করেছেন সে দেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইরানের সমালোচনা করে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন, "আমি ইরানকে বিশ্বাস করি না। ইরানকে বিশ্বাস করার মতো শেষ ব্যক্তিটি হলাম আমিই। তাঁরা আমার সঙ্গে ক্রমাগত মিথ্যা বলেছে।"

একইসঙ্গে ট্রাম্প দাবি করেন, "হরমুজ প্রণালীর ওপর এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাঁদের কোনও নিয়ন্ত্রণ নেই; নিয়ন্ত্রণটা আমাদেরই। এর ওপর আমাদেরই কর্তৃত্ব। আর কোনও এক পর্যায়ে হয়তো তাঁরা এমন কিছু করে বসবে যার ফলে তাঁদের পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে। এই মুহূর্তে আমরা অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছি।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…