International

3 years ago

Train derailed in netherlands : নেদারল্যান্ডে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন,ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

Train derailed in netherlands
Train derailed in netherlands

 

আমস্টারডাম, ৪ এপ্রিল : যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষের জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল নেদারল্যান্ডসে। মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হয়ে যায় যাত্রীবাহী ট্রেনটি, এরপর যাত্রীবাহী ট্রেনে আগুনও ধরে যায়। যাত্রীবাহী ট্রেনে মোট ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার ভোররাতে দ্য হেগ শহরের কাছে একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী ট্রেন আংশিকভাবে লাইনচ্যুত হওয়ায় একজন মারা গিয়েছেন ও প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছে। হেগের নিকটবর্তী ভোরশোটেন শহরে ভোররাত ৩.২৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।


You might also like!