Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

The Viv Richards: ভিভ রিচার্ডসের নামে স্মারক মুদ্রা, বাজারে ছাড়া হবে ৬ ডিসেম্বর

The Viv Richards commemorative coin will be released on December 6
The Viv Richards commemorative coin will be released on December 6

 

অ্যান্টিগা, ৪ ডিসেম্বর: ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে সম্মাননা জানাল ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিসিবি)।ইস্টার্ন ক্যারিবিয়ান ডলার মূল্যের ব্যাংক নোটে ছাপা হয়েছে ভিভের ছবি। ভিভের নামাঙ্কিত এই স্মারক মুদ্রাটি বাজারে ছাড়া হবে ৬ ডিসেম্বর। ক্যারিবীয় দ্বীপগুঞ্জের ৬টি দেশ ও ২টি বৃটিশ শাষিত অঞ্চলে মুদ্রা হিসেবে ইস্টার্ন ক্যারিবিয়ান ডলার ব্যবহার হয়। এই দেশ ও অঞ্চলগুলোতে ভিভের ব্যাটিংয়ের ছবিযুক্ত ব্যাংক নোটটি আর্থিক কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, এর আগে বারবাডোজের ব্যাংক নোটে আরেক ক্যারিবিয়ান কিংবদন্তি ফ্রাঙ্ক ওরেলের ছবি দিয়ে তাকে এই ভাবে সম্মান জানানো হয়েছিল। আরও উল্লেখ্য, ইসিসিবির ৪০ বছর পূর্তি উপলক্ষে ভিভের এই ব্যাংক নোটটি ছাপা হয়েছে। ভিভের জন্মস্থান অ্যান্টিগায় এ উপলক্ষে শনিবার একটি অনুষ্ঠানের আয়োজন করে সেখানে ভিভের হাতে স্মারক মুদ্রাটি তুলে দেন ইসিসিবি চেয়ারম্যান অ্যামিলো গনসালভেস।


You might also like!