International

2 years ago

Taliban Rules for Women : রেস্তোরাঁয় নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি তালিবান সরকারের

The Taliban government
The Taliban government

 

কাবুল, ১১ এপ্রিল : রেস্তোরাঁতে নারীদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করল তালিবান সরকার। আফগানিস্তানের হেরাত প্রদেশে উন্মুক্ত এবং বাগান আছে এমন রেস্টুরেন্টে নারীরা যেতে পারবেন না। ধর্মীয় নেতাদের মত, এতে লিঙ্গ মিশ্রণ ঘটে। তাই তাঁরা দ্বারস্থ হয়েছিলেন তালিবান সরকারের। আর তাতেই সরকারের এই নিদান।

আফগান কর্মকর্তাদের দাবি, নারীদের হিজাব না পরা এবং নারী-পুরুষ মেলামেশা আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত, এই নির্দেশ হেরাত প্রদেশের খোলা রেস্তোরাঁর ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে যেতে পারবেন শুধুমাত্র পুরুষরা। তবে মনে করা হচ্ছে, পরে পার্কেও এই নিষেধাজ্ঞা জারি হতে পারে।

বলা হয়েছে, ‘বিশিষ্ট’ মানুষদের বারবার অভিযোগ আসার পরে ‘গণ্যমান্য’ ব্যক্তিদের পরামর্শ নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারী এবং পুরুষ একসঙ্গে কাজ করা ঠেকাতেও উদ্যোগী হচ্ছে সরকার, সূত্রের খবর এমনটাই।

You might also like!