Breaking News
 
CM Suvendu Adhikary : ১০০ দিনের খতিয়ান থেকে এক বছরের চ্যালেঞ্জ, ‘৯ না পেলে ক্ষমা চাইব’, জনতার পরীক্ষায় শুভেন্দু Assam Government Order: ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে? ২০ শতাংশ কেটে প্রথম স্ত্রীর অ্যাকাউন্টে যাবে মাইনে, বড় ঘোষণা হিমন্তের Rahul Gandhi: ‘সুপ্রিম’ কোর্টে স্বস্তি রাহুলের, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় হাই কোর্টের পদক্ষেপে স্থগিতাদেশ BJP Reshuffle: নীতীনের টিমে বড় চমক, ফিরলেন স্মৃতি-বসুন্ধরা! কেন্দ্রীয় সংগঠনে জায়গা পেলেন বাংলার দুই মুখ Tarapith Fire Tragedy: তারাপীঠের অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ বাংলা, শোকবার্তা মোদির, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর BPCL: হিমাঙ্কের নিচেও চলবে সেনার গাড়ি! জওয়ানদের জন্য স্পেশাল ডিজেল আনল বিপিসিএল

 

International

3 years ago

Prime Minister Hamdak:সুদান সংকট বিশ্বের জন্য দুঃস্বপ্ন হতে পারে: প্রধানমন্ত্রী হামদক

Abdallah Hamdak, former Prime Minister of Sudan
Abdallah Hamdak, former Prime Minister of Sudan

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুদানের  প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক সতর্ক করে বলেছেন, তাঁর দেশের সংঘাত সিরিয়া ও লিবিয়ার চেয়েও ভয়াবহ হতে পারে। লড়াই চলতে থাকলে তা ‘বিশ্বের জন্য দুঃস্বপ্ন’ হবে বলে মন্তব্য তাঁর। 

সুদানের সেনাবাহিনী বলছে, তারা ভারী কামান ব্যবহার করে রাজধানী খার্তুমে সব দিক থেকে হামলা করছে। 

দেশটিতে প্রায় দুই সপ্তাহের লড়াইয়ে কয়েক শ মানুষ নিহত হয়েছে। হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে। 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘসহ সুদানের প্রতিবেশী দেশগুলোর ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে বিবদমান দুই প্রতিপক্ষ যুদ্ধবিরতির মেয়াদ ৭২ ঘণ্টা বাড়ায়।

কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ আদতে বাড়েনি। খার্তুমের কিছু অংশে যুদ্ধবিমান, ট্যাংক ও কামান দিয়ে হামলা অব্যাহত থাকার কথা জানা গেছে।

কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক সম্মেলনে হামদক সুদানের সামরিক বাহিনীর প্রধান ও প্রতিপক্ষ আধা সামরিক বাহিনীর প্রধানকে শান্তি আলোচনায় রাজি করাতে একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্রচেষ্টার জন্য আহ্বান জানান।

হামদক বলেন, ‘এটি একটি বিশাল দেশ, খুব বৈচিত্র্যপূর্ণ দেশ...আমি মনে করি, এটি (যুদ্ধ) বিশ্বের জন্য একটি দুঃস্বপ্ন হবে।’

সুদানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এটি একটি সেনাবাহিনী ও ছোট বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধ নয়। এখানে প্রতিপক্ষ প্রায় সেনাবাহিনীর মতো সুপ্রশিক্ষিত ও ভালো অস্ত্রশস্ত্রে সুসজ্জিত।

হামদক ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে দুবার সুদানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বলেন, সুদানের নিরাপত্তাহীনতা সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধের চেয়েও খারাপ হতে পারে।

সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধে লাখো মানুষ নিহত হয়েছে। লাখ লাখ মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছে। বিস্তৃত অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।

সুদানের নিয়মিত সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ক্ষমতার তিক্ত লড়াই থেকে ১৫ এপ্রিল সংঘাত শুরু হয়।

সুদানের সেনাপ্রধান হিসেবে আছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। আরএসএফের প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি। 

দেশটির বেসামরিক শাসনে যাওয়ার প্রস্তাব নিয়ে দুই জেনারেলের মধ্যে মতভেদ রয়েছে। তাঁদের মধ্যে বিশেষ করে দ্বন্দ্ব রয়েছে—সেনাবাহিনীতে আরএসএফের অন্তর্ভুক্তির সময়সীমা নিয়ে। আরএসএফের সদস্যসংখ্যা এক লাখ।


You might also like!