International

2 years ago

Pakistan: পাকিস্তানে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল থানা, কমপক্ষে ১৩ জনের মৃত্যু, জখম ৫০

A police station was shaken by a strong explosion in Pakistan
A police station was shaken by a strong explosion in Pakistan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ থানার মধ্যে বিস্ফোরণ। পাকিস্তানের উত্তর পশ্চিম সোয়াত ভ্যালিতে থানায় পর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাতে কমপক্ষে ১৩ জন মারা গেছে । আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। এর নেপথ্যে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে থানায় বিস্ফোরণের ঘটনা চমকে দিয়েছে সকলকে। তারপরেই শুরু হয়ে গিয়েছে জল্পন। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এর আগে তালিবানদের দাপট ছিল। কাজেই থামনায় এই বিস্ফোরণকে হালকা ভাবে নিতে নারাজ স্থানীয় প্রশাসন।

এই ঘটনায় কোনও জঙ্গিসংগঠনের হাত রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে তদন্তে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকে বিস্ফোরণটি ঘটেছে। কিন্তু শর্ট সার্কিট থেকে এই ভয়ঙ্কর মাপের বিস্ফোরণ কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোয়াত প্রদেশের পুলিশ প্রধান আখতার হায়াত জানিয়েছেন, সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের জন্যই এই থানাটি তৈরি করা হয়েছিল। কাজেই এটা যে সন্ত্রাসবাদীদের টার্গেট হতেই পারে তাতে কোনও সন্দেহ নেই।

গত কয়েকমাস ধরে পাকিস্তানের অবস্থা একেবারেই ভাল নয়। দেউলিয়া হয়ে গিয়েছে সরকার। মুদ্রাস্ফীতি চরম আকার নিয়েছে। দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে এতোটাই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গোটা দেশ। সেনা শাসনের পরিস্থিতির দিকে এগোচ্ছে পাকিস্তান এমনই ইঙ্গিত মিলেছে।


You might also like!