International

3 years ago

Nepal Plane Crush : ড্রোন নামিয়ে শেষ দুই বিমানযাত্রীর খোঁজ শুরু হল নেপালে, কুয়াশায় ব্যাহত উদ্ধারকাজ

search for the last two air passengers started
search for the last two air passengers started

 

কাঠমাণ্ডু, ১৭ জানুয়ারি  : সাড়ে ছ’শো ফুট গভীর নদীখাত। সেই নদীখাতও ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। দৃশ্যমানতা একেই কম, তার উপর সূর্যের আলোও সে ভাবে না পৌঁছনোয় উদ্ধারকারীরা হাতড়ে বেড়াচ্ছেন পশ্চিম নেপালের পোখরার সেতি নদীর তীর। প্রসঙ্গত, রবিবার সকালে বিমানকর্মী-সহ ৭২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছে নেপালের বিমান। বিমানের ৭০ জনের খোঁজ পাওয়া গেলেও এখনও দু’জন যাত্রী নিখোঁজ। মঙ্গলবার ওই শেষ দুই যাত্রীর খোঁজেই ঘটনাস্থলে ড্রোন নামিয়ে তল্লাশি শুরু করল উদ্ধারকারী দল।

ওই বিমানে যাত্রীদের মধ্যে ৫ ভারতীয়-সহ ছিলেন ১৫ জন বিদেশি। ৬ জন শিশুও ছিল ওই বিমানে। মঙ্গলবার উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনায় মৃত শিশুদের দেহ সম্পূর্ণ পুড়ে গিয়ে থাকতে পারে। সে ক্ষেত্রে তাদের দেহ খুঁজে পেতে সমস্যা হতে পারে।

ইতিমধ্যে দড়ি দিয়ে নদীখাতে নেমে উদ্ধার কাজ চালিয়ে সোমবার আরও দুই যাত্রীর দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তবে আবহাওয়ার পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তাই ড্রোন নামিয়ে শেষ দুই নিখোঁজ যাত্রীর তল্লাশি শুরু হয়েছে।


You might also like!