Breaking News

 

International

3 years ago

S Jaysankar : ডেনমার্কের যুবরাজ ও যুবরানীর সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের, দ্বিপাক্ষিক নানা বিষয়ে হয়েছে কথা

s jayshankar meets denmark prince and princess
s jayshankar meets denmark prince and princess

 

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি : ভারত সফরে আসা ডেনমার্কের যুবরাজ ফ্রেডেরিক এবং যুব রানী মেরি এলিজাবেথের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সোমবার দেখা করেছেন। টুইট করে ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, বিশেষ করে সুস্থায়ী উন্নয়ন এবং ডিজিটাল পরিষেবা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়।

ডেনমার্কের রাজ দম্পতি চার দিনের ভারত সফরে এসেছেন। রবিবার নয়াদিল্লি পৌঁছন এই দম্পতি। আর সোমবার বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ডেনমার্কের যুবরাজ ফ্রেডেরিক এবং যুব রানী মেরি এলিজাবেথের সঙ্গে দেখা করেছেন। জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, নতুন ভারতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন রাজ দম্পতি। সবুজ কৌশলগত অংশীদারিত্বই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার চালিকাশক্তি।

You might also like!