International

3 years ago

Pakistan : মসজিদে আত্মঘাতী হামলার বদলা, নিকেশ ২ তালিবান জঙ্গি

Revenge of mosque suicide attack
Revenge of mosque suicide attack

 

পেশোয়ার, ৫ ফেব্রুয়ারি  : জঙ্গি দমন অভিযান চালিয়ে ২ তালিবান জেহাদিকে খতম করল পাক প্রশাসন। ঘটনায় প্রচুর আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক-সহ ৪ জনকে গ্রেফতারও করা হয়েছে। উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া পেশোয়ারের মসজিদের হামলার বদলা নিতেই লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবারের এই অভিযানে বড় সাফল্য মিলেছে বলে দাবি পাকিস্তান সরকারের।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, তেহরিক-ই-তালিবানের দুই কমান্ডারের উপর দীর্ঘদিন ধরেই নজর ছিল তাঁদের। পাঁচ পুলিশ আধিকারিকের মৃত্যু এবং একাধিক হামলার সঙ্গে যুক্ত ছিল তারা। এদিকে পাঁচ লক্ষ টাকারও বেশি দাম রাখা হয়েছিল তাদের মাথার। শনিবার জঙ্গি দমন অভিযানে চার জেহাদিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র।

You might also like!