Breaking News
 
CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের

 

Golden Jubilee Celebrations: সেশেলসের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর

PM Narendra Modi attended the Golden Jubilee celebrations of Seychelles' National Day
PM Narendra Modi attended the Golden Jubilee celebrations of Seychelles' National Day

 

ভিক্টোরিয়া, ২৯ জুন : সেশেলস সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিক্টোরিয়ার 'স্টাড লিনিটে' স্টেডিয়ামে আয়োজিত সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। 'গেস্ট অফ অনার' বা সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন।

সেশেলসের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নেয় ভারতীয় সশস্ত্র বাহিনী ও ভারতীয় নৌবাহিনীর দল। সেই সময় উঠে দাঁড়িয়ে সম্মান জানান প্রধানমন্ত্রী মোদী। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, সেশেলসে ‘ন্যাশনাল লাজুরনেন ডে’ উপলক্ষ্যে আয়োজিত জমকালো উদযাপনে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট ডঃ প্যাট্রিক হার্মিনি, সে দেশের সরকার এবং সেশেলসের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…