International

3 years ago

Sydney airport : মাঝআকাশে বিমানের ইঞ্জিনে গোলমাল, সিডনি বিমানবন্দরে চাঞ্চল্য

Sydney airport
Sydney airport

 

সিডনি, ১৮ জানুয়ারি : মাঝআকাশে বিমানের ইঞ্জিনে গোলমালের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে। বুধবার নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে সিডনিগামী একটি বিমানের ইঞ্জিনে মাঝ আকাশেই গোলমাল দেখা দেয়। জানা যায়, প্লেনটির একটি ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে। বিমানের পাইলট ‘মে-ডে’ অ্যালার্টও জারি করে দেন।

যার ফলে সিডনি বিমানবন্দরে হুলস্থুল পড়ে যায়। প্রস্তুত করে রাখা হয় অ্যাম্বুলেন্স-সহ সকল আপৎকালীন ব্যবস্থা। তবে কোনওরকম ক্ষয়ক্ষতি ছাড়াই যাত্রীদের অক্ষত অবস্থায় রেখে সিডনি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। বিমানটিতে ১০০জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। 

You might also like!