International

3 years ago

Pakistan : ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, আহত বহু

Pakistan was shaken by the terrible explosion
Pakistan was shaken by the terrible explosion

 

ইসলামাবাদ, ৫ ফেব্রুয়ারি : পাকিস্তানে কোয়েটা পুলিশ লাইন এলাকাতে ভয়াবহ বিস্ফোরণ। রবিবার প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মোশারফের মৃ্ত্যুর দিনেই ঘটনাটি ঘটেছে। ঘটনায় আহত বহু। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাক সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনায় দু'জন সুরক্ষাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর উদ্ধারকার্যের দায়িত্বে থাকা জিসান আহমেদ বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকাটি পুরো খালি করে দেওয়া হচ্ছে।” এই নিয়ে চলতি সপ্তাহে পাকিস্তানে তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটল। যদিও পাক পুলিশের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।


You might also like!