Breaking News
 
CM Suvendu Adhikary : ১০০ দিনের খতিয়ান থেকে এক বছরের চ্যালেঞ্জ, ‘৯ না পেলে ক্ষমা চাইব’, জনতার পরীক্ষায় শুভেন্দু Assam Government Order: ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে? ২০ শতাংশ কেটে প্রথম স্ত্রীর অ্যাকাউন্টে যাবে মাইনে, বড় ঘোষণা হিমন্তের Rahul Gandhi: ‘সুপ্রিম’ কোর্টে স্বস্তি রাহুলের, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় হাই কোর্টের পদক্ষেপে স্থগিতাদেশ BJP Reshuffle: নীতীনের টিমে বড় চমক, ফিরলেন স্মৃতি-বসুন্ধরা! কেন্দ্রীয় সংগঠনে জায়গা পেলেন বাংলার দুই মুখ Tarapith Fire Tragedy: তারাপীঠের অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ বাংলা, শোকবার্তা মোদির, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর BPCL: হিমাঙ্কের নিচেও চলবে সেনার গাড়ি! জওয়ানদের জন্য স্পেশাল ডিজেল আনল বিপিসিএল

 

International

3 years ago

International News:পাকিস্থান চিনের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব চাইছে - গোপন তথ্য ফাঁস

Pakistan seeks long-term friendship with China - secret information leaked
Pakistan seeks long-term friendship with China - secret information leaked

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিশ্ব এখন দু'টি শক্তিতে বিভক্ত - মার্কিন ও পশ্চিমী দেশ একদিকে আর অন্যদিকে রাশিয়া ও চিন। এই পরিস্থিতিতে পাকিস্থান নিজের অবস্থান ঠিক করতে গোপন মিটিং করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ আলোচনার রেকর্ড ফাঁস হয়েছে। যেখানে সরকার প্রধানের একজন সহকারীও উপস্থিত ছিলেন। আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে কথা বলেছেন তারা। সেই আলোচনা ফাঁস হয়ে যাওয়ায় উদ্বিগ্ন পাকিস্থান।


  পাকিস্থানের একটি গণমাধ্যম জানিয়েছে যে 'ওয়াশিংটন পোস্ট'এ এই গোপন সভার খবর প্রকাশ পেয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ এই আলোচনার রেকর্ড ফাঁসের ঘটনাকে  'ডিসকর্ড লিকস' নামে অভিহিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ও রাশিয়ার সংঘাতে জাতিসংঘের প্রস্তাবে ভোটদানের বিষয়ে পাক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওই কথোপকথন হয়েছে। 

ফাঁস হওয়া রেকর্ডে দেখা যায়, আলোচনার সময় উপস্থিত সহকারী প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন যে, জাতিসংঘের রেজ্যুলেশনকে সমর্থন করা হলে রাশিয়ার সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ও জ্বালানি চুক্তি হুমকির মুখে পড়তে পারে। সেই নিয়েই তারা উদ্বিগ্ন। ওদের আলোচনায় এসেছে যে, পশ্চিমাদের সন্তুষ্ট করার নীতি এড়ানো উচিত পাকিস্তানের। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখার নীতির কারণে দীর্ঘস্থায়ী বন্ধু দেশ চিনের সঙ্গে তাদের মূল কৌশলগত অংশীদারিত্বের পুরো সুবিধা পেতে প্রতিবন্ধকতা তৈরি করছে। তাই গোপনে তারা চিনের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চায়। এ বিষয়ে অবশ্য ভারতের কথা তারা মাথায় রেখেছে। অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে ভারত-চিনের সম্পর্ক এখন খুব ভালো নয়। তাই পাকিস্থান 'শত্রুর শত্রু আমার বন্ধু' এই থিওরি নিতে চইছে।



You might also like!