International

2 years ago

Pakistan's military intelligence agency:পাকিস্থানের সামরিক গোয়েন্দা সংস্থার এজেন্ট অমৃতপাল সিংয়ের আত্মসমর্পণ পাঞ্জাব পুলিশের কাছে

Amritpal Singh
Amritpal Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বহুদিন ধরেই ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে সন্ত্রাসবাদী আন্দোলনের মদত দেওয়ার অভিযোগ ছিল এই অমৃত সিংয়ের বিরুদ্ধে। অবশেষে খালিস্তানপন্থি ‘ওয়ারিশ পাঞ্জাব দে’ আন্দোলনের নেতা অমৃতপাল সিং পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পরে পাঞ্জাব রাজ্যর মোগা জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। চলতি বছরের ১৮ মার্চ থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে বাধ্য হয়ে তিনি আত্মসমর্পণ করেন। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে।


 উগ্র জাতীয়তাবাদের উস্কানি দিয়ে তিনি ভারতকে দীর্ঘ দিন ধরেই অশান্ত করছিল। অমৃতপালের বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশকে আক্রমণ ও পুলিশের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। কয়েকটি সূত্রের দাবি, রোববার ভোরে মোগা শহরের একটি গুরুদ্বারের সামনে অমৃতপাল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ সূত্রের খবর,তিনদিন আগেই অমৃতসর বিমানবন্দর থেকে অমৃতপালের স্ত্রী কিরণদীপকে আটক করেছিল পুলিশ। তিনি লন্ডনে যাচ্ছিলেন।


 জানা গেছে, অমৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো আটক রাখা হয়েছে। ফলে অমৃত সিংয়ের সামনে আত্মসমর্পণ ছাড়া আর অন্য কোনো পথ ছিল না। সম্প্রতি এক অনুষ্ঠানে অমৃতপাল সিং ইস্যুতে পাঞ্জাব পুলিশের প্রশংসা করে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেছিলেন, যেকোনো সময় ধরা পড়তে পারেন অমৃতপাল সিং। ভারত সরকারের কাছে খবর ছিল,অমৃত সিং পাঞ্জাব পুলিশের আওতায় চলে এসেছে। গ্রেফতার করা শুধু সময়ের অপেক্ষা। তবে এই নিয়ে পাকিস্থান কোনো মুখ খোলে নি।


You might also like!