Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

10 months ago

Pakistan strikes Afghanistan: আফগানিস্তানে হামলা পাকিস্তানের, মৃত ৯ শিশু-সহ ১০

Taliban Confirms Pakistan Attack in Afghanistan Claims 9 Young Lives
Taliban Confirms Pakistan Attack in Afghanistan Claims 9 Young Lives

 

কাবুল, ২৫ নভেম্বর : ফের আফগানিস্তানে হামলা পাকিস্তানের। সোমবার মধ্যরাতের এই হামলায় মৃত্যু হয়েছে ৯ শিশু ও ১ মহিলার। মৃত শিশুদের মধ্যে পাঁচজন বালক ও চারজন বালিকা। মঙ্গলবার তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ একথা জানিয়েছেন। মুজাহিদ জানান, পাকিস্তানি বাহিনী সাধারণ মানুষের বাড়িতে বোমা ফেলেছে। ফলস্বরূপ ৯ জন শিশু ও এক মহিলা শহিদ হয়েছেন। নিরীহ মানুষের বাসস্থান লক্ষ্য করে পাকিস্তানি হামলার তীব্র নিন্দা করেছে আফগান সরকার। মুজাহিদের দাবি, পাক বায়ুসেনার ক্ষেপণাস্ত্র একটি বসত বাড়ির উপরে আছড়ে পড়ে। ওই বাড়িরই ১০ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৪ জন। পাকিস্তানের সেনা এই হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি। এর আগেও জঙ্গি দমন অভিযানের নামে আফগানিস্তানের সাধারণ মানুষের উপরে হামলার অভিযোগ উঠেছে পাক নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে।

You might also like!