Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

পর্যাপ্ত নোটিশ না দিয়ে গণ ছাঁটাই : টুইটারের বিরুদ্ধে মামলা দায়ের

Mass layoffs: Case filed against Twitter
Mass layoffs: Case filed against Twitter

 

সান ফ্রান্সিসকো, ৪ নভেম্বর : পর্যাপ্ত নোটিশ না দিয়ে কর্মরত অর্ধেক কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করায় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কোম্পানিটির কর্মীরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আইন না মেনে টুইটার গণছাঁটাই করতে যাচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোর ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। এনিয়ে টুইটারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

টুইটার জানিয়েছে, শুক্রবারই ছাঁটাই হওয়া কর্মীদের ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ৪৪ বিলিয়ন ডলার দিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে এখন খরচ কমানোর পরিকল্পনা করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ক্যালিফোর্নিয়ার শ্রম আইন অনুযায়ী, গণছাঁটাইয়ের ৬০ দিন আগে কর্মীদের নোটিশ দিতে হবে। এ ঘটনায় টুইটারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। একটি সাক্ষাৎকারে মামলার বাদি পক্ষের আইনজীবী শ্যান লিস-রিয়োরদান বলেন, আমরা আজ রাতে এই মামলা দায়ের করেছি যাতে কর্মীরা বুঝতে পারে যে তাদের অধিকার বিলিয়ে দেওয়া উচিত হবে না।

১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিতের পর গত জুনে ইলন মাস্কের আরেক প্রতিষ্ঠান টেসলার বিরুদ্ধে মামলা দায়ের করেন আইনজীবী শ্যান লিস-রিয়োরদান। এ মামলায় রায় আসে টেসলার পক্ষে । যুক্তরাষ্ট্রের অস্টিনের একটি আদালত এ ঘটনার বিচার রুদ্ধদ্বার সালিশের মাধ্যমে সমাধান করতে বলেন। টুইটারের খরচ কমানোর বিষয়ে সংশ্লিষ্ট দুটি সূত্র জানায়, প্রতিবছর ১ বিলিয়ন ডলারের বেশি অবকাঠামোগত খরচ সাশ্রয়ের উপায় খুঁজতে এরইমধ্যে কর্মীদের নির্দেশ দিয়েছেন মাস্ক। 

You might also like!