Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Joe Biden: এই বছরের শিখর সম্মেলন প্রমাণ করেছে জি-২০ এখনও সমাধান করতে পারে : জো বাইডেন

Joe Baiden  (File picture)
Joe Baiden (File picture)

 

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : এই বছরের শিখর সম্মেলন প্রমাণ করেছে জি-২০ এখনও সমাধান করতে পারে। ভারতের পৌরহিত্যে জি-২০ শিখর সম্মেলনের প্রশংসায় বললেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। রবিবার এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, "এমন এক মুহুর্তে যখন বিশ্ব অর্থনীতি জলবায়ু সংকট, ভঙ্গুরতা এবং সংঘাতের অধিক্রমণের ধাক্কায় ভুগছে, এই সময়ে এই বছরের শিখর সম্মেলন প্রমাণ করেছে, জি-২০ এখনও আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারে।"

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভারত সফরের সমাপ্তি হয়েছে রবিবার, রবিবার সকালেই দিল্লি থেকে বিশেষ বিমানে ভিয়েতনাম রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত সফরের অন্তিম দিনে রবিবার সকালে দিল্লির রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাইডেন-সহ অন্যান্য জি-২০ নেতারা। এরপরই দিল্লি থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হন বাইডেন।

You might also like!